• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কক্সবাজারে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ,আটক ১/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫৪ পঠিত
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।। 
কক্সবাজারের রামু থেকে সাড়ে সাত কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি।  মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার গোয়ালীয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ওই মাদক জব্দ করে বিজিবি  সদস্যরা।
এ সময় হেলাল উদ্দিন (২০) নামের এক তরুণকে আটক করা হয়। তিনি উখিয়ার ঠাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি  নিশ্চিত করেছেন।
লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তৎপর আছে বিজিবি। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মরিচ্যা যৌথ তল্লাশি চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গোয়ালীয়া এলাকায় থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫০৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। আটক আসামির বিরুদ্ধে মামলার পর মাদকসহ তাঁকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন , লে, কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ