• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

০১ জন অস্ত্র ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের অভিযানে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৮৫ পঠিত
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।।

র‌্যাব-৫, সিপিসি-১ এর নিকট গোয়েন্দা তথ্য আসে যে, রাজশাহী থেকে একজন ব্যক্তি অবৈধ অস্ত্র সংগ্রহের জন্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা দল ও একটি চৌকস আভিজানিক দল তৎক্ষণাৎ উক্ত এলাকায় গমন করে এবং প্রাপ্ত গোপন তথ্য এর উপর নির্ভর করে বিবরণ মোতাবেক সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেলা বাজার চৌরাস্তা মোড়স্থ এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহ জনক হলে অটোরিক্সা থামিয়ে তল্লাশীকালে অটোতে থাকা যাত্রীর শরীর তল্লাশী করে তার কোমরে গোজা অবস্থায় উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।

২৬ মার্চ ২০২৪ ইং তারিখ ১৮:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেলা বাজার চৌরাস্তা মোড়স্থ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ হাসান আলী (১৯), পিতা-মোঃ আনিছুর রহমান, মাতা-মৃত হাসেনা বেগম, সাং-আছিনপুর, ডাকঘর-ভবানীগঞ্জ, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে বিদেশি পিস্তল-০১টি, ওয়ানশুটারগান-০১টি, ম্যাগাজিন-০২টি এবং গুলি-০৬ রাউন্ড সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ গোমস্তাপুর মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ