• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেপ্তার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বীমা কর্মকর্তার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার পাঠানপাড়া-ফুড অফিস মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়েল ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাঠানপাড়া ফুড অফিস মোড়ের মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান হাসান (৩০) ও খরমান আলীর ছেলে  আরফান আলী ছোটন(২৪)।  সদর থানার ওসি মিন্টু রহমান জানান, ২৫ মার্চ রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বরুপনগরে ছিনতাইয়ের শিকার হন একটি বীমা কোম্পানীর ইউনিট ম্যানেজার রায়হান আলী। অজ্ঞাত চার ছিনতাইকারীরা তাকে মারধর করে ৪২ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এ ঘটনায় রায়হান আলী বাদী হয়ে ২৮ মার্চ সদর থানায় মামলা দায়ের করেন। এরপর সাড়াশি অভিযানে নামে পুলিশ এবং রাতেই হাসানুর রহমান ও আরফান আলীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।  শুক্রবার হাসানুর ও আরফানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ