• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এলো দু’টি মৃত কচ্ছপ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৪৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার ভেসে এলো দু’টি মৃত কচ্ছপ। যার একটির ওজন প্রায় ৪০ কেজি এবং অন্যটির ওজন ৩৫ কেজি। বৃহস্পতিবার ২৮ মার্চ রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে কচ্ছপ দু’টিকে দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। পরে কচ্ছপ দুটিকে উদ্ধার করে বনবিভাগ ও ইকোফিশের সমš^য়ে মাটিচাপা দেয়া হয় ।

ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, মূলত কদিন আগে জেলিফিশের আদিক্যতা বেড়ে যাওয়া কারনে ওরা তীরে আসতে পারে কারন এই কাছিমগুলো জেলিফিশ খেতে পছন্দ করে। আজকে যে কাছিম দুটি আসছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। আমাদের কর্মীদের দেয়া তথ্য অনুযায়ী, কচ্ছপগুলোর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে, তাতে মনে হচ্ছে কেউ আঘাত করার কারনে ওদের মৃত্যু হতে পারে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, একটি কচ্ছপের লেজে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে কোনকিছুর সাথে আটকে মারা গেছে। এরআগে ২৩ সালের মাঝামাঝি সময়ে বেশকিছু কচ্ছপের দেখা মিলছিল এই সৈকতে, তবে ২০২৪ সালে এই প্রথম।
বনবিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের কাছে তথ্য পেয়ে আমি ঘটনাস্থলে আসি। কচ্ছপ গুলো যাতে দূর্গন্ধ ছড়াতে না পাড়ে তাই মাটি চাপা দেয়ার ব্যবস্থা করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ