• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে দুই ছিনতাইকারী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই হাওয়া মোটরসাইকেল ও টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে জেলা শহরের ফুড অফিস মোড়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফুড অফিস-পাঠানপাড়া মহল্লার মৃত হাফিজুর রহমানের ছেলে হাসানুর রহমান ওরফে হাসান (৩০) ও খরমান আলীর ছেলে আরফান ওরফে ছোটন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান বলেন, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার স্বরূপনগরে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মো. রায়হান আলী। পথিমধ্যে দুর্বত্তরা তাকে মারধর করে ৪২ হাজার টাকাসহ মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ঘটনাটি ভুক্তভোগী সদর থানাকে অবগত করলে, তাদের ধরতে তৎপরতরা বাড়ায় পুলিশ।

তিনি আরও বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ওই দুর্বত্তদের পরিচয় শনাক্ত করে হাসান ও ছোটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৪২ হাজার টাকা ও ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ