• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে

র‌্যাব-৫ এর অভিযানে ৩৯৯ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৭৮ পঠিত
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজেদের বাড়ীতে সংরক্ষণ করে চাঁপাইনবাবগঞ্জ এর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের নিকট খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছিল। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ধৃত আসামী তার বাড়ীতে বিপুল পরিমাণ হেরোইন মজুদ রেখেছে। এরূপ সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ীর ঘরের ভিতরে সরিষার স্তুপের মধ্যে লুকায়িত অবস্থায় ৩৯৯ গ্রাম হেরোইন উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা হয়।

৩০ মার্চ ২০২৪ ইং তারিখ ০২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারো রশিয়া ঘোনটোলা গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ নাজমুল হক(৫০), পিতা-মৃত হেমাজ উদ্দিন, মাতা-মৃত মাহফুজার, ২। মোঃ শাখাওয়াত হোসেন (২৩), পিতা-মোঃ নাজমুল হক, মাতা- মোছাঃ চেনোয়ারা বেগম, উভয় সাং-বারো রশিয়া ঘোনটোলা, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হেরোইন ৩৯৯ গ্রাম সহ গ্রেফতার করে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ