• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

সত্য-সুন্দরের পথে নিজেদের জীবন পরিচালিত করতে হবে : ধর্মমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬৫ পঠিত
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন,  মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই যিশুর পুনরুত্থান দিবসের মূল তাৎপর্য। যিশুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে। সত্য-সুন্দরের পথে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে।
তিনি আজ সকালে রাজধানীর মিরপুরে ওয়াইএমসিএ’র সামনে যিশু খ্রিষ্টের পুনরুত্থান উপলক্ষ্যে প্রাতঃকালীন উপাসনায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, যিশু খ্রিষ্টের পুনরুত্থান খ্রিষ্টিয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। খ্রিষ্টানরা এদিনে মৃত্যুর বিরুদ্ধে যিশু খ্রিষ্টের বিজয় উদযাপন করে।
তিনি খ্রিষ্টান ধর্মাবলম্বীদেরকে যিশুর পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনাই ছিলো অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। সরকার সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ প্রণীত হয়েছে এবং এ আইনের আলোকে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট  খ্রিস্টান সম্প্রদায়ের কল্যাণে নানামুখী উন্নয়নমূলক কর্মকা- পরিচালনা করে আসছে। এ ট্রাস্টের মাধ্যমে ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৬১০টি চার্চের সংস্কার অথবা মেরামতের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ৪০টি সানডে স্কুলের জন্য ২০১৮থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
তিনি বলেন, ২০১১ সাল হতে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ হাজার ৯৭টি চার্চে ৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সেমিনার আয়োজন ও কর্মশালার মাধ্যমে পাল, পুরোহিতদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। দেশের ভূমিহীন ও গৃহহীন বিশাল জনগোষ্ঠীকে পুনর্বাসন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করা হয়েছে। পায়রা গভীর সমুদ্রবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।
মন্ত্রী যিশুর আদর্শকে ধারণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
বিশপ সাইমন আর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পিসহ খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ, যাজক, পাল, পুরোহিত, বিশপ ও উপাসকবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ