• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাটখিলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর চাটখিলে এক মাদক ব্যবসায়ীকে ৮৯ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে থানায় পুলিশ।

সোমবার দিবাগত রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল পৌরসভার সুন্দরপুর চুয়ানী মার্কেট আজম উদ্দিন পাটোয়ারীর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে শওকতকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ শওকত (৪০) নোয়াখালীর চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের আজম উদ্দিন পাটোয়ারী বাড়ী মৃত তাজুল ইসলামের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন সোমবার (১এপ্রিল) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহরাব হোসেন ও এএসআই আহাম্মদ হোসেন নেতৃত্বে শওকত কে আটক করে তার দেহ তল্লাশি করে ৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
ওসি আরো বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩,০১/০৪/২০২৪।
মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীকে নোয়াখালী আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ