• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

গোমস্তাপুরে অপহরণ পূর্বক শিশুকে হত্যা মামলায় জড়িত ক্লুলেস হত্যা মামলার সন্ধিগ্ধ ০২ জনকে গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩০৪ পঠিত
আপডেট: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।

সিপিসি-১, র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল ০৩ মার্চ ২০২৪ ইং তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে অভিযান পরিচালনা করে ভ্যান চালক কিশোরকে অপহরণ পূর্বক ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত সন্ধিগ্ধ আসামী ১। মোঃ বদিউজ্জামান (৩২), পিতা-মোঃ আজাহার আলী, সাং-শুক্রবাড়ী, ২। মোঃ আলী হাসান সনি (১৯), পিতা-তরিকুল ইসলাম, সাং-উদয় নগর, উভয় থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ০৭:০০ কিশোর ভ্যান চালক ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বাহির হলে দুর্বৃত্তরা অপহরণ পূর্বক নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই র‌্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমকে হত্যা করে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চৌডালা মৌজাস্থ সাবেক মেম্বার মোঃ জাকারিয়া এর আম বাগান ও আখ ক্ষেতের পশ্চিম পাশে পাঁকা রাস্তা সংলগ্ন স্থানে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোমস্তাপুর থানায় ০৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামলা রুজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেলাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত সন্ধিগ্ধ আসামী ১। মোঃ বদিউজ্জামান (৩২), পিতা-মোঃ আজাহার আলী, সাং-শুক্রবাড়ী, ২। মোঃ আলী হাসান সনি (১৯), পিতা-তরিকুল ইসলাম, সাং-উদয় নগর, উভয় থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র‌্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ