• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৮৫ পঠিত
আপডেট: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন এর উপজেলা ষষপকর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় করেন।

শনিবার (৬এপ্রিল) দুপুর ২ টার সময়
উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বেলায়েত হোসেনের রাজনৈতিক কার্য্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে।

চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন বলেন আমার রাজনৈতিক পরিচয় চাটখিল সরকারি কলেজে ১৯৯৪ সালে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে ১৯৯৬-৯৭ সালে সরকারি কলেজে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই এবং ১৯৯৯-২০০০ সালে চাটখিল উপজেলা ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করি ।
আমি বেলায়েত হোসেন দীর্ঘদিন চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে অত্যান্ত সুনামের সহিত দায়িত্ব পালন করেছি। বর্তমানে আমি চাটখিলের ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব রয়েছি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেন জানান, আমি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। বর্তমানে উপজেলা পৌরসভা ও সকল ইউনিয়ন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে উন্নীত করবো কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কর্মকাণ্ড বন্ধে জোর চেষ্টা চালাবো।
বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের প্রসঙ্গ টেনে বেলায়েত বলেন চাটখিল উপজেলা চেয়ারম্যানের কার্য্যালয় মাসে ২৯ দিন বন্ধ থাকে, মানুষ প্রয়োজনে চেয়ারম্যানকে পাওয়া যায় না। আপনারা আমাকে নিয়মিত পাবেন। তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে চাটখিল বাজার যানজট মুক্ত করার উদ্যোগ নিব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলো উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ছালাহ উদ্দিন সুমন সহ চাটখিল উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ