• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মাত্র ২৫ দিনে কোরআনের ছবক শিখালেন কলাপাড়ার ওসমানীয়া কিন্ডারগার্টেন মাদ্রাসা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২০ পঠিত
আপডেট: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মাত্র ২৫ দিনে কোরআন এর ছবক শিখিয়ে তাক লাগিয়ে দিলেন পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী)। শুক্রবার (৫ মার্চ) শেষ বিকেলে প্রতিষ্ঠানের ক্লাশ রুমে বয়স্ক ও যুবক শিক্ষার্থীদের এ ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে ১ম রমজান থেকে বয়ষ্ক ও যুবকদের কোরআন শিক্ষার জন্য বিশেষ পাঠদান শুরু করা হয়। পূর্ব ঘোষণানুযায়ী ২৫ রমজানের মধ্যেই তাদের কোরআন মাজিদের ছবক শিক্ষা দেয়া হয়। এতো কম সময়ে কোরআনের ছবক শিখতে ও পড়তে পেরে উৎসাহ প্রকাশ করেছেন বয়ষ্ক ও যুবক শিক্ষার্থীরা।

শিক্ষার্থী মজিবর হোসেন বলেন, রমজানের শুরুতে কোরআন শিক্ষার বিষয়ে মাইকে শুনতে পাই। মাত্র ২৫ দিনে কোরআন মাজিদ ছবক দেয়া হবে শুনে মনের মধ্যে উৎসাহ জাগছে। এতো অল্প সময়ের মধ্যে কোরআন মাজিদের ছবক নিতে পেরে ভালো লাগছে।
ওসমানীয়া নূরানী কিন্ডারগার্টেন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ কারী মাওলানা আব্দুল মুমিন (চাপলী) বলেন, কোরআন মাজিদ শিক্ষা গ্রহন করা প্রতিটি মুসলিম নর-নারীর একান্ত জরুরি। বয়ষ্ক ও যুবকদের কোরআন শিক্ষার জন্য প্রতি বছরের রমজানে তাদের এ কার্যক্রম চালু থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, কোরআন ছবক শেষে বিশেষ দোয়া মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ