• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ৩৬৬ পঠিত
আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

ক্রাইম বাংলা ডেস্ক –

মুসলিম জাহানের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন।

মঙ্গলবার ৯ই এপ্রিল ২০২৪ ইং তারিখ এবং ২৯শে রমজানের দিন ঈদের শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বানীতে তিনি সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রেসক্লাব পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সহ প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি জাতীয় দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার পটুয়াখালী জেলার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত ও দৈনিক অপরাধ তালাশ পেজের স্বত্বাধিকারী। এছাড়াও তিনি দৈনিক ক্রাইম বাংলা পত্রিকা, দৈনিক বিডিক্রাইম টাইমস ও দৈনিক তথ্য প্রকাশ অনলাইন পোর্টাল সহ কয়েকটি মিডিয়ায় লেখালেখি করে আসছেন।

সাংবাদিক শেখ মোঃ জাফরান আল হারুন বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।

তিনি আরও বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ