• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কলাপাড়ায় গৃহবধুর শ্লীলতাহানীর অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৪ পঠিত
আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বন্ধুর বাড়িতে ঢুকে রাহিমা বেগম (৪২) নামে গৃহবধুর শীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের জাকির হাওলাদারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। এবিষয়ে গৃহবধু রাহিমা বেগম বাদী হয়ে মাকসুদ মজুমদারসহ দুইজনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের এমদাদ মজুমদার ওরফে কাবুল মজুমদারের ছেলে অভিযুক্ত মাকসুদ মজুমদারের সাথে গৃহবধুর স্বামী জাকির হাওলাদারের পূর্ব পরিচয় ছিলো। সে সুবাধে বাড়িতে আসা যাওয়া করতো। ঘটনার সময় জাকির হাওলাদার তাদের পুরাতন বাড়িতে মাছ ধরতে যায়। এ সুযোগে অভিয্ক্তু মাকসুদ মজুমদার ও তার অপর সঙ্গী মাহাবুব নেশা জাতীয় দ্রব্য সেবন করে ওই বাড়িতে প্রবেশ করে গৃহবধু রাহিমা বেগমকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দেয়। রাজি না হলে জোরপূর্বক জড়াইয়া ধরে ও পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী করে। ডাক চিৎকারে পাশের রুম থেকে তার পুত্রবধু শীলা ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে অভিযুক্ত মাকছুদ মজুমদারের কাছে মোবাইলে জানতে চাইলে তার সহযোগী মাহবুব কল রিসিভ করে বলেন, আমরা এবিষয়ে কিছুই জানিনা।
অভিযোগ তদন্তকারী অফিসার কলাপাড়া থানা পুলিশ পরিদর্শক গোলাম মাওলা বলেন, গৃহবধু বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ