• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

চাটখিলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ১৯৭ পঠিত
আপডেট: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে আফরা বিনতে কায়েস নামের দুই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে বাড়ির নিজ পুকুরে ঘটনাটি ঘটে।মৃত আফরা বিনতে কায়েস হচ্ছে নোয়াখলা ইউনিয়নের উত্তর শ্রীনগর গ্রামের দেওয়ানজী বাড়ির কায়সার জামিলের মেয়ে।
স্থানীয় সূত্র বলছে, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে দুপুর আড়াইটায় ভাসতে দেখেন মেয়েকে। পরে উদ্ধার করে চাটখিল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই সময়ে মোহাম্মদপুর ইউনিয়নের কামালপুর মেহের আলী হাজীবাড়ির মোহাম্মদ মহিন উদ্দিন এর ছেলে ফয়সাল মাহমুদ নামের দশ বছরেরও আরেকটি শিশুর পানি ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
চাটখিল থানার (তদন্ত ওসি )বিমল চন্দ্র ঘটনা নিশ্চিত করেন। তিনি আরও জানান খবর পেয়ে পুলিশ উভয় স্থান পরিদর্শন করেছে। এ বিষয়ে উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ