• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

থানার হাট হাই স্কুল অ্যালামাইন এসোসিয়েশন এর পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২০৭ পঠিত
আপডেট: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা থানার হাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ২০২৪ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ র‍্যাপেল ড্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন নগদ অর্থ সহায়তা প্রদান ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার থানার হাট ঈগাঁও এ থানার হাট হাই স্কুল অ্যালামাইন এসোসিয়েশনের আজীবন সদস্য ও সভাপতি ডাঃ মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহম্মদ স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও থানার হাট হাই স্কুল অ্যালামাইন এসোসিয়েশনের আজীবন সদস্য ও উপদেষ্টা ইকবাল হায়দার চৌধুরী তরুণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়াগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অ্যালামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য ও উপদেষ্টা মাহবুব আলম মহিমা, বেগমগঞ্জ সরকারী কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানার হাট স্কুলের সাবেক প্রধান শিক্ষক দীপক চন্দ্র শাহ,বেঙ্গল ইন্টারন্যাশনাল এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর ও এফবিসিসিআই সদস্য শাজাহান সাজু।
আরো বক্তব্য রাখেন অ্যালামাইন এসোসিয়েশনের উপদেষ্টা জনতা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তাহের আলী, রুবিরহাট স্কুলের শিক্ষক এ.এস.এম সালা উদ্দিন বায়োজিদ, সহ-সভাপতি হুমায়ন কবির, গোলাম মোস্তফা মানিক,তোফাজ্জল হোসেন টিটু, আইন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন প্রমুখ।

অ্যালামাইন এসোসিয়েশনের কার্যক্রম সমূহ ইংরেজি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা বৃত্তি, চিকিৎসা, বৃক্ষ রোপন, রাস্তায় লাইটিং, অসুস্থ ও অসহায় মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান সহ সামাজিক কর্মকাণ্ড।

আবু নাসের টুটুল আমেরিকার প্রবাসী র‍্যাপেল ড্র এর অর্থায়ন করেছেন।
অ্যালামাইন এসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য নগদ অর্থ ও বিবাহিত অবিবাহিত খেলায়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ