• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঝালকাঠি গাবখান ব্রিজের টোলে সড়ক দূর্ঘটনায় নিহত ১৪ আহত ১৫জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিয়াজুল ইসলাম বাচ্চু।। / ২০১ পঠিত
আপডেট: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি ॥

ঝালকাঠি গাবখান ব্রিজের টোলে সড়ক দূর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে গাবখান ব্রিজ পাড় হয়ে টোল প্লাজায় টোল দেয়ার জন্যে একটি সাদা রঙ্গের প্রাইভেট কার ও ৩টি অটোরিক্সা দাড়ায়। এসময় পশ্চিম দিক থেকে ব্রিজের ঢাল বেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে অটোরিক্সা ও প্রাইভেট গাড়িতে আঘাত করলে মুহুর্তের মধ্যে লন্ডবন্ড হয়ে যায় টোল প্লাজায় দাড়ানো গাড়ীসহ যাত্রীরা। প্রাইভেট কারের ২টি শিশু ও তাদের বাবা মা সহ ৬ জন যাত্রী সকলেই নিহত হয়েছে। ২টি অটোরিক্সার যাত্রীরা ওস্তাখান গ্রামের মাঝি বাড়ি থেকে সাগরকান্দা তালুকদার বাড়ি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।বিয়ের অনুষ্ঠানের ৭ জন যাত্রী অটোরিক্সায় ছিলেন যারা সকলেই মারা গেছেন।
হাসপাতালের আরএমও মেহেদি হাসান সানি এ প্রতিবেদককে জানান, ঝালকাঠি সদর হাসপাতালে ১২ জনের মরদেহ রয়েছে এবং বরিশাল শেবাচিম হাসাপাতালে ২ জনের মরদেহ আছে এবং ১২ জন আহত অবস্থায় রয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার নাজমুল শেখকে পুলিশ আটক করেছে।
মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছে মো: আনোয়ার হোসেন (৫৫), হেমায়েত হোসেন (৪০) পিতা: আ: লতিফ, মিরাজ (২৮), শফিকুল ইসলাম মাঝি (৫০), পিতা: মন্নান মাঝি, সাং ওস্তাখান, সিফাত(৩) সিয়াম (৫) শহিদুল (২৮) , রোজিনা (৩৮), আতিকুর রহমান সাদি (১১), পিতা: আব্দুর হাকিম, সাং নওপাড়া, শেখের হাট, নজরুল ইসলাম, পিতা: সেলিম হাং, গাবখান, ঝালকাঠি, ইব্রাহিম (৪০), রাজাপুর প্রাইভেট কারের ড্রাইভার, তাহমিনা (২৫), স্বামী: ইব্রাহিম, তালগাছিয়া, কাঠালিয়া, ইমরান হোসেন (৪০) পিতা: নুরুল ইসলাম, মাতা: ফাহিমা বেগম, ঠিকানা অজ্ঞাত, বিমান বাহিনীর সদস্য, নুরজাহান (৭) ইব্রাহিম, তালগাছিয়া, কাঠালিয়া।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ প্রতিবেদককে জানান, ঘটনাস্থলে জেলা পুলিশের সদস্যরা কর্মরত রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝালকাঠির অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল রয়েছি। মরদেহ স্বজনদেরকাছে হস্তাস্তর শেষে উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম মুঠোফোনে জানান, এ ঘটনায় জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজিয়া আফরিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ