• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন, নইলে আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::: পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি পেতে অনুপম ভূইয়া নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে গলাচিপা পৌরসভার হাসপাতালের দক্ষিণ পাশে শেরই বাংলা রোড এলাকার অনুপম ভূইয়ার বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত ওই তরুণী সেখানেই অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। অনুপম ভূইয়া গলাচিপা পৌরসভার ০৯ নং ওয়ার্ডের শেরই বাংলা রোড এলাকার অরুণ ভূইয়ার ছেলে।

অনশনকারী ওই তরুণী বলেন, আমার মামা ভাড়া থাকতো তাদের বাসায় সেই সুবাদে আট বছর ধরে অনুপমের সঙ্গে আমার পরিচয় হয়। একপর্যায়ে আমার সঙ্গে অনুপমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন স্থানে আমাকে ঘুরতে নিয়ে যান অনুপম। ঘুরতে নিয়ে গিয়ে বরিশালের একটি মন্দিরে নিয়ে আমাকে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন অনুপম।

তিনি আরও বলেন, বিয়ের আগে ও পরে অনুপম আমার সঙ্গে অসংখ্যবার মেলামেশা করেছেন। এরপর হঠাৎ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন অনুপম। তাই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনুপমের বাড়িতে অনশন করছি; কিন্তু অনুপমের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছেন।

বিষয়টি এখন এলাকার অনেকেই জানে। আমার আর কোথাও ফিরে যাওয়ার পথ নেই। অনুপম স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই বলে জানান ওই তরুণী।

এবিষয়ে গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম খান বলেন , খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মহিলা পুলিশ নিয়ে রাতে থানা হেফাজতে তরুনীকে রাখা হয়েছে। সমাধান না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ()


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ