• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বদলগাছীতে মটর সাইকেল ভুটভুটি সংঘর্ষে ঝরে গেল তাজা একটি প্রান/দৈনিক ক্রাইম বাংলা।। 

আসাদুজ্জামান ভুট্টু।। / ২০৮ পঠিত
আপডেট: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

আসাদুজ্জামান ভুট্টু,বদলগাছি (নওগাঁ) প্রতিনিধি।।

কুকুরকে সাইট দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষে সুলতান মাহমুদ রঙিন(৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
১৯ এপ্রিল আনুমানিক বিকাল ৪.৩০ টায় বদল গাছী থানার মোড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। নওগাঁ জেলার বদলগাছী সদর, মাষ্টার পাড়ার বাসিন্দা রঙিন একজন বাই সাইকেলের খুরচা যন্ত্রাংশ ব্যবসায়ি।
সড়ক দুর্ঘটনার শিকার রঙিন হোসেনকে প্রথমে বদল গাছী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে রাত আনুমানিক ৩ টায় চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরন করেন।তাঁর স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্ষী ও স্হানীয়রা জানান প্রতিনিয়ত ছোট্ট খাটো দুর্ঘটনা এখানে ঘটতেই থাকে।
স্হানীয় জনগণ আরও বলেন,বদল গাছী চার মাথার মোড় থেকে হাট খোলা বাজার, মাতাজি রোড, নওগাঁ রাস্তার দুই পার্শ্বে ফুটপাত ছোট ছোট দোকানী ও যত্রতত্র রাখা ভ্যান অটোরিকশা সি এন জির দখলে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে মানুষকে। এসব দেখার কেউ নেই বলে দুঃখ প্রকাশ করেন তারা। বিষয় গুলো গুরুত্বের সাথে বিবেচনা পূর্বক আসু নিরসনে প্রয়োজনীয় ব্যবস্হার দাবি জানান স্হানীয় জনগণ।সচেতন মহল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি তাড়াতাড়ি ফুটপাত দখল মুক্ত সহ যত্রতত্র রাস্তায় গাড়ি পার্কিং মুক্তের অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ