• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন দাখিল/দৈনিক ক্রাইম বাংলা।  

মোঃ রাজু আহম্মেদ। / ২৯৫ পঠিত
আপডেট: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

মোঃ রাজু আহ‌ম্মেদ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে ২১ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার এবং আমিনুল ইসলাম নামের অপর এক ব্যক্তি।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কালকিনি প্রেসক্লাবের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কৃষকলীগ নেতা ইকবাল হোসেন এবং আসাদুজ্জামান জামাল মনোনয়ন ফরম দাখিল করেছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি,উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি চায়না খানম এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী কাজী নাসরিন।

কালকিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ জানান, কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। আজ ২১ এপ্রিল ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন।মনোনয়নপত্র বাছাই পর্ব আগামী ২৩ এপ্রিল।মনোনয়ন প্রত্যাহার ৩০ এপ্রিল এবং আগামী ২ মে প্রতীক বরাদ্ধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ