• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

চাটখিলে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত-২/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৫৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর চাটখিলে জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জেরে বাড়ির উঠানে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছে।

আহতরা হলেন,মো: নুর নবী (৫৫) এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪২) তাদেরকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্য মোহাম্মদপুর চাঁন মিয়া হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার ২৯ এপ্রিল ৪ জনকে আসামি করে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন আহত মো: নুর নবীর স্ত্রী সাবিনা ইয়াসমিন।

অভিযোগ সূত্রে জানাজায়,জমিজমা নিয়ে পূর্ব শক্রতার জেরে পিক-আপ ভ্যানে করে ধান নিয়ে বাড়ির উঠানে ধান রাখতে গেলে একই বাড়ির আসিফ(১৬), মো: সাগর(২২), আবু জাফর(৬০),শাহিনুর আক্তার শ্যামলী(৪০)সহ অজ্ঞাতনামা কয়েক জন মিলে মো: নুর নবীকে ধান রাখাতে বাধা দেয় এবং লাঠিসোঁটা,লোহার রড,এসএস পাইপ ও চাইনিজ কুড়াল নিয়ে তাহার ওপর হামলা চালায়। এ সময় তার স্ত্রী সাবিনা ইয়াসমিন তাকে বাঁচাতে গেলে তার ওপরেও হামলা করা হয়।সাবিনা ইয়াসমিনের গলায় থাকা আটআনা ওজনের সোনার চেইন চিনিয়ে নিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ