• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২০৩ পঠিত
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমান (মুহিব) এর সৌজন্যে,কলাপাড়া পৌরসভার বার বার নির্বাচিত প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হুমায়ুন কবির এর আয়োজন করেন। শনিবার দুপুর বারোটায় কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লে·ের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়কে প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত মানুষদের মাঝে এ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগ আহ্বায়ক মো. মিজানুর রহমান বুলেট আকন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম, মো.ফোরকান বিশ্বাস। এছাড়াও যুবলীগ কর্মী মো. দুলাল, শফিক, জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন।

এবিষয়ে প্যানেল মেয়র হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখহাসিনার পক্ষ থেকে,দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের সৌজন্যে তীব্র তাপদাহে অতিষ্ঠ শিক্ষার্থী পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামুল্যে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। এ বিতরন কার্যক্রম আগামী ৭ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ