• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

ভারতের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২০৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ভারতের কাছে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ভারতের কাছে ২১ রানে হেরেছে টাইগ্রেসরা।
সিরিজের প্রথম চার ম্যাচ যথাক্রমে- ৪৪ রানে, বৃষ্টি আইনে ১৯ রানে, ৭ উইকেটে এবং বৃষ্টি আইনে ৫৬ রানে হেরেছিলো নিগার সুলতানার দল।
প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার  লক্ষ্য নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ভারত। অষ্টম ওভারে দলীয় ৬২ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪২ বলে ৬০ রানের জুটি গড়েন ভারতের দয়ালান হেমলতা ও অধিনায়ক হারমানপ্রীত কৌর।
পরপর দুই ওভারে হেমলতা ও হারমানপ্রীত ফিরে গেলেও ২০ ওভারে ৫ উইকেটে ১৫৬ রানের লড়াকু সংগ্রহ পায় ভারত। সংক্ষিপ্ত ভার্সনে বাংলাদেশের বিপক্ষে এটিই ভারতের তৃতীয় সর্বোচ্চ রান।
দু’বার ক্যাচ দিয়ে জীবন পাওয়া হেমলতা ২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৩৭ এবং হারমানপ্রীত ৪টি বাউন্ডারিতে ২৪ বলে ৩০ রান করেন। শেষ দিকে ৩টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ২৮ রান করেন রিচা ঘোষ। ওপেনার স্মৃতি মান্ধানার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৩ রান।
বাংলাদেশের রাবেয়া খান ২৮ রানে ও নাহিদা আকতার ২৭ রানে ২টি করে উইকেট নেন। ২৬ রানে ১ উইকেট নেন সুলতানা খাতুন।
১৫৭ রানের জবাবে তৃতীয় ওভারে সাজঘরে ফিরেন ৩টি চারে ৯ বলে ১৩ রান করা ওপেনার সোবহানা মোস্তারি। পরের ওভারে ব্যক্তিগত ৪ রনে বিদায় নেন আরেক ওপেনার দিলারা আকতার।
২৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। এতে ৫২ রানে পঞ্চম উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে টাইগ্রেসরা।
ষষ্ঠ উইকেটে ৪১ বলে ৫৭ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান রিতু মনি ও শরিফা খাতুন। ৪টি চারে ৩৩ বলে সর্বোচ্চ ৩৭ রানে আউট হন রিতু। এরপর সপ্তম উইকেটে ২১ বলে অবিচ্ছিন্ন ২৬ রানে তুলেও বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচাতে পারেননি শরিফা ও রাবেয়া। ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ।
শরিফা ২১ বলে অপরাজিত ২৮ ও রাবেয়া ১৪ রানে অপরাজিত থাকেন। ভারতের রাধা যাদব ৩ উইকেট নেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ