• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত জাতিসংঘে ড. খলিলের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান পুলিশ কাজ না করলে দেখার দায়িত্ব আমার: সমাজকল্যাণমন্ত্রী ২০২৭ সালে হজ-ওমরাহ যাত্রী নিয়ে ফিরছে মালয়েশিয়ার রায়ানি এয়ার কাতারে চাকরির সুযোগ, আবেদনকালে অর্থ লেনদেনে সতর্কবার্তা অক্টোবরের তৃতীয় সপ্তাহে চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন জাতিসংঘের ভাষণে মামদানিকে নিশানা করতে পারেন নেতানিয়াহু জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কাতারের আমীরের গুরুত্বপূর্ণ বৈঠক

চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২৫৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার।।

‘স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে-খাবার খাবো পুষ্টি গুনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে নোয়াখালীর চাটখিলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। আজ সোমবার ১৩ মে সকাল ১১ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও স্যানিটারী ইন্সপেক্টর নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শহিদুল ইসলাম নয়ন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মো. মোস্তাফিজুর রহমান, ডা: মো: মোহসিন সরকার, ডা. তানজিলা হক, ডা. নুর মোহাম্মদ, ডা. হাসান খায়ের, ডা. কামাল হোসেন, চাটখিল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আমান উল্যা, ডা. রাবেয়া বছরী , ডা. লতিফা ফেরদাউসী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪এর মূল লক্ষ্য হলো-দেশের সর্বস্তরের মানুষকে পুষ্টি সম্পর্কে সচেতন করতে হবে। তবে দেশে পুষ্টিহীনতায় ভোগে বেশির ভাগ নারীরা। উন্নত দেশগুলো খাবারের পুষ্টির বিষয়ে সচেতন রয়েছে। পুষ্টি সম্পর্কে যে যতটুকু জানেন সে যেন ততটুকুর বাস্তবায়ন করবেন বলে তিনি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ