• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনের মাঠে ১০ প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৭২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন। 
কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়ে নির্বাচনী মাঠে প্রচারণায় নেমেছে ১০ প্রার্থী। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দ্বিতীয় ধাপের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম ভূট্টো (মোটর সাইকেল), সোহেল সরওয়ার কাজল (আনারস), মোহাম্মদ ইউসুফ ইকবাল (মুকুট) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন (তালা), মো. আবদুল্লাহ সিকদার (চশমা), মোস্তাক আহমদ (টিউবওয়েল), কায়সার কামাল চৌধুরী শিমুল (মাইক) ও মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ) প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফসানা জেসমিন পপি (কলস) ও মুসরাত জাহান মুন্নি (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের এ নির্বাচনে রামু উপজেলায় গত ২ মে ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মে যাচাই বাচাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ এবং ২৯ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
রামু উপজেলার ৬৪ টি কেন্দ্রের ৪৩৪ টি ভোট কক্ষে ইভিএমের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার ৮৭ হাজার ৮২৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ