• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন কোচ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২২৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

নেইমার মাঠে ফিরবেন কবে, এ নিয়ে কৌতূহলের শেষ নেই তার ভক্ত-সমর্থকদের মধ্যে। সমর্থকদের জন্য সুখবর, মাঠে ফিরছেন তিনি। তার মাঠে ফেরার ইঙ্গিত দিলেন আল হিলালের কোচ জেসুস। চোটের কারণে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। মৌসুমের বেশির ভাগ ম্যাচে ছিলেন দর্শক হয়ে। পুরো মৌসুমে আল হিলালের হয়ে খেলেছেন সৌদি প্রো লীগের ৩টি সহ মোট পাঁচ ম্যাচ। ইতোমধ্যে এই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকা স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। তাকে ছাড়াই কোপা-২০১৪ এর ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র। অবশ্য আগে থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তার না থাকার বিষয়ে। এখন সৌদি প্রো লিগের আসন্ন মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সম্প্রতি নেইমারের মাঠে ফেরা নিয়ে আল হিলাল কোচ হোর্হে জেসুস গণমাধ্যমকে বলেন, ‘আমি যত দূর জানি, চোট থেকে নেইমারের সেরে ওঠার জন্য ১০ থেকে ১১ মাস লাগার কথা। আমরা যদি হিসাব করি, তাহলে মৌসুমের শুরু থেকে পাওয়া যাবে না তাকে।’ গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চোট পান নেইমার। সেই থেকে আছেন মাঠের বাইরে। এর মধ্যে গত ফেব্রুয়ারি থেকে আল হিলালে যোগ দিয়ে ফিটনেস নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত দেখার অপেক্ষা সুস্থ হয়ে কবে মাঠে ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ