• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বিয়ে বা লিভ-ইন আমার কাছে সমান: পায়েল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৬ পঠিত
আপডেট: শনিবার, ১ জুন, ২০২৪

ওপার বাংলার অভিনেত্রী পায়েল সরকার। তার সমবয়সি অধিকাংশ নায়িকাই বিয়ে করেছেন। তবে ৪০ বছর বয়সী পায়েল এখনো একা। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, বিয়ে করে বিদেশে চলে যাচ্ছেন পায়েল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ঘুরে আসার পর এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি অস্বীকার করে মুখ খুললেন পায়েল। ভারতীয় একটি গণমাধ্যমে পায়েল বলেন, ‘এখনো বিয়ের ইচ্ছে হয়নি। শুনেছি, অনেকে আমাকে ‘লিভ ইনেও’ পাঠিয়েছেন। সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময় মতো জানতে পারবেন। ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা আরও বলেন, নারীকেন্দ্রিক সিনেমা ‘আবার অরণ্যের দিনরাত্রি’ সাফল্যের সঙ্গে ৫০ দিন ছুঁয়ে ফেলল। সিনেমাটি মেয়েদের বন্ধুত্বের গল্প বলেছে। আমি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। আপনারা এটা নিয়ে কোনো প্রশ্ন করছেন না কেন? যুক্তরাষ্ট্র সফরের কারণ ব্যাখ্যা করে পায়েল সরকার বলেন, নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির মুখ্য চরিত্রে আমি অভিনয় করেছি। সেরা অভিনেত্রীর সম্মাননা পেলাম। ওখানে আমার বেশ কিছু আত্মীয়, বন্ধু আছেন। তাদের সময় দিতে বাড়তি কিছু দিন সেখানে ছিলাম। ব্যস, রটনা শুরু। এরপর পায়েলের কাছে জানতে চাওয়া হয়, তিনি কি বিয়ে করবেন না? জবাবে এ অভিনেত্রী বলেন, কেন করব না? অবশ্যই করব।’ পাশাপাশি এ-ও নিশ্চিত করেন, কোনো প্রবাসীকে বিয়ে করছেন না। বরং কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ