• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কোরবানির পশুর হাট নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১১ পঠিত
আপডেট: শুক্রবার, ৭ জুন, ২০২৪

আসন্ন ঈদে অনুমোদনহীন কোনো স্থানে হাট বসালে পশুসহ মালিককে ধরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, প্রতিটি হাটের নিরাপত্তার জন্য আলাদা আলাদা সমন্বয় টিম গঠন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর প্রতিটি প্রবেশ পথে পুলিশ পাহারা থাকবে।

শুক্রবার (৭ জুন) সকালে কুরবানির পশুর হাটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং একথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমরা সব ইজারাদারকে বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার ওপরে না আসে। রাস্তার ওপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয়। হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখবে।

তিনি আরও বলেন, যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি মনে করি, অন্যান্যবার যা হয়েছে এবার সে রকম হওয়ার সম্ভাবনা নেই। এবার পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি সাইবার টহলও থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ