• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

লালমনিরহাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৬৪ পঠিত
আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

জেলার সদর উপজেলার দুইটি ইউনিয়নে  আজ এককোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে।
আজ রোববার সদর উপজেলার বড়বাড়ী ও পঞ্চগ্রাম ইউনিয়নে বিভিন্ন গার্ডার ব্রিজ, সেতু ও কালভার্ট উদ্বোধন করেন লালমনিরহাট -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় ৭৩ লাখ ৩৮ হাজার ৯৩১ টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার ব্রিজ, ওই ইউনিয়নের বলিরাম এলাকায় ৩২ লাখ ৬২ হাজার ৯২৫ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট, একই ইউনিয়নের শিবরাম এলাকায় ৩১ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট এবং পঞ্চগ্রাম ইউনিয়নের আলাবকস এলাকায় ৩২ লাখ ৬২ হাজার ৯২৫ টাকা ব্যয়ে নির্মিত একটি কালভার্ট উদ্বোধন করেন লালমনিরহাট- ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
এ সময় সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম রাজু,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ