• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

তেতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২৪৩ পঠিত
আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলের তেতুলিয়া নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল ৯ নং ওয়ার্ডের খানকা বাজার সংলগ্ন তেতুলিয়া নদীর তীর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, স্থানীয়রা দুপুরের দিকে নদীতে লাশ ভাসতে দেখে কালাইয়া নৌ-ফাঁড়ির পুলিশকে খবর দিলে তারা বিকাল সাড়ে ৪ টার সময় লাশ উদ্ধার করেন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নারীর লাশটি উদ্ধার করে আনা হয়েছে। এবং প্রাথমিক ভাবে সুরাতহাল করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তবে লাশটি অজ্ঞাত, তাই শনাক্তের চেষ্টা সহ তদন্ত চলছে।

এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়ের বলেন, সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ