• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৬০ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪

খুলনায় দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে।

সনদ বিতরণ করেন দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক মো. আশরাফ-উল-হক।

এ প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ৪০ জন সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

দ্বিতীয় দিন (২৯ জুন) শনিবার প্রবাহ ভবনের কনফারেন্স রুমে সকাল ৯টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা বিকেল ৪ টায় সম্পন্ন করা হয়।

সি ডাব্লিউ এফ এলায়েন্স (সিডাব্লুএফ, সি,এমকে, এস, ও দৈনিক প্রবাহ) এর সার্বিক ব্যবস্থাপনায়, দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রী প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিন, এর সহযোগিতায় দুইদিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের প্রশিক্ষণে সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত সংবাদ সংগ্রহে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও অনুসন্ধানী সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন, গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিছুর রহমান কবির। সকাল ১২ টা থেকে ১টা পর্যন্ত রিপোর্টিং ও প্রাথমিক চিকিৎসার উপরে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক প্রবাহের চিফ রিপোর্টার মোহাম্মদ নুরুজ্জামান, দুপুর ২টা থেকে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করেন নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি।

পরে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আগামীকাল রোববার  সকাল ১০ টায় মিডিয়া প্রোট্রেট কমিটির প্রোগ্রাম অনুষ্ঠিত হবে প্রবাহের কনফারেন্স রুমে। ওই অনুষ্ঠানে মিডিয়া প্রোটেক্ট কমিটির ৯০ জন সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সুরক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ