• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

তালতলীতে রিমাল এ ক্ষতিগ্রস্তদের মাঝে গুড নেইবারস বাংলাদেশের টিন ও নগদ টাকা বিতরন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ হাইরাজ মাঝি।। / ২৪১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

মোঃ হাইরাজ মাঝি। 

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নির্মাণ সামগ্রী (ঢেউটিন) ও নগদ অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ।

বিকেলে উপজেলার কড়ই বাড়িয়া ইউনিয়ন গুড নেইবারস বাংলাদেশ এর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টে অফিস প্রাঙ্গণে, সিডিপি’র ম্যানেজার নাইমুর রহমান শোভন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যোসাল এন্টার প্রাইজ টিম, জিএনবি এর ম্যানেজার টমাস মন্ডল, কড়ই বাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহীম শিকদার পনু, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি আজিজুল হক শিকদার, তালতলী সিডিপি জনাব মোঃ জামাল হোসেন,আলীরবন্দর মোহাম্মদ মেনাজ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.জামাল হোসেন প্রমুখ।

এ সময় স্যোসাল এন্টার প্রাইজ টিম, জিএনবি এর ম্যানেজার টমাস মন্ডল বলেন,বিপদে মানুষের পাশে থাকা আমাদের অঙ্গীকার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য এই উদ্যোগ আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। আমরা ইতিবাচক পরিবর্তন আনার জন্য সম্মিলিত প্রচেষ্টায় বিশ্বাসী।

গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপি’র ম্যানেজার নাইমুর রহমান শোভন বলেন, দুর্যোগ দূর্বিপাকে বিপদে আপদে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ সব সময় মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকে। তাই ঘূর্ণিঝড় রিমাল এর পর এবারও দূর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত ১৬০ টি পরিবারকে খুঁজে বের করে তাদের ঘর মেরামত এর জন্য টিন ও প্রত্যেক পরিবারকে ৫ হাজার ৬শ টাকা করে বিতরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ