• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বাউফলের কালাইয়া বন্দরে দিবালোকে দুর্ধর্ষ চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২৪৩ পঠিত
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ই জুলাই) দুপুর দেড়টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের বন্দরের পাশে আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই নির্মানাধীণ চারতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার দুটি ফ্লাটে চুরি হয়। দ্বিতীয় তলার ফ্লাটে বসবাস করেন আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পারমিতা কর্মকার। তিনি বলেন, ‘ঘটনার সময় আমি স্কুলে ছিলাম। দুপুর দুইটায় ক্লাস বিরতির সময়ে এমন সংবাদ শুনি। আমি এক মাস আগে এখানে মালামাল নিয়ে আসি। তিনদিন হয় আমি এই ফ্লাটে উঠি। আমার ৫ ভরি স্বর্ণ, কিছু রূপার জিনিস, নগদ দশ হাজার টাকাসহ প্রাইজবন্ড ও চেকবই নিয়ে গেছে। ফ্লাটে উঠার পরপরই চুরির ঘটনায় আমরা সত্যিই আতঙ্কিত।’

ভবনের ৩য় তলায় থাকেন ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিউটি ওঝা। তাৎক্ষনিকভাবে জানা যায়, তিনিও চুরির ঘটনার সময়ে স্কুলে অবস্থান করছিলেন। তার একজোড়া স্বর্ণের আংটি এবং রূপার জিনিস চুরি হয়েছে।
থানা পুলিশ কে জানানোর ব্যাপারে জানতে চাইলে প্রাইমারি শিক্ষক পারমিতা কর্মকার বলেন, ‘আমরা এখনো মামলা করিনি তবে করবো’।

আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান জানান, ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে দিনের বেলা এমন চুরির ঘটনা সত্যিই দুঃখজনক। এতে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আমরা চাই, প্রশাসন চোরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনুক, যাতে পরবর্তীতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

এব্যাপারে বাউফল থানার ওসি শোণিত কুমার গায়েন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ