• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবি ডিআরইউর/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

ঢাকা, ৮ আগস্ট, ২০২৪ (বাসস) : অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ, দৈনিক দিনকাল, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, সিএসবি, দিগন্ত টিভিসহ সকল গণমাধ্যম অবিলম্বে চালু  করার দাবি জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ঈাশাপাশি ডিআরইউ’র এটিএন নিউজ, এটিএন বাংলা, ডিবিসি নিউজ, সময় টিভি, একাত্তর টিভি, মাই টিভি, মোহনা টিভি, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক আমাদের নতুন সময়, আওয়ার টাইমসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
আজ এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার অতি দ্রুত সম্পন্ন করতে হবে। অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া গণমাধ্যমগুলো অবিলম্বে খুলে দিতে হবে।
তারা বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে গণমাধ্যমের উপর হামলা গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম অফিসে হামলা ও অগ্নি সংযোগকারীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহীনির প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সবার সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম কারো প্রতিপক্ষ নয়। সকল পক্ষের সংবাদ গণমানুষের কাছে তুলে ধরাই গণমাধ্যমের কাজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ