• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি বিজিবি’র/,ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২২২ পঠিত
আপডেট: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

১০ আগস্ট, ২০২৪ (বাসস) : সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়সহ জনসাধারণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আজ শনিবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাঝে নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পরিদর্শন, মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিজিবি। যেখানে মুসলিম ও হিন্দুসহ-ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করে। এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশের সীমান্তবর্তী থানাসহ বিভিন্ন থানার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিজিবি থানার নিরাপত্তা জোরদার ও আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় সভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানাচ্ছে।
এছাড়া সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিজিবি দিনরাত বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার বিভিন্ন পোশাক কারখানার নিরাপত্তায়ও সেনাবাহিনীর সাথে কাজ করছে বিজিবি।
তাছাড়া মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির স্থল ও নৌ টহল জোরদার করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ