• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের দুর্গম বান্দরবানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ, গর্ভবতী ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ শুরু কলাপাড়ায় বিএনপি সভাপতিকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, আইনি পদক্ষেপের ঘোষণা নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ

রামগড় প্রেসক্লাব পুনর্গঠন সভাপতি লাভলু সম্পাদক নিজাম/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২০১ পঠিত
আপডেট: রবিবার, ১১ আগস্ট, ২০২৪

রহিম বিশাল -রামগড় প্রতিনিধি।।

দীর্ঘ ১৬ বছর পুনর্গঠিত হল খাগড়াছড়ির রামগড় প্রেস ক্লাব। রবিবার (১১ই আগষ্ট) দুপর ২টায় সাবেক মহকুমা রামগড়ের ঐতিহ্যবাহি প্রেস ক্লাবটি সচল করার জন্য পুনর্গঠন করা হয়। জানা যায়, সর্বশেষ ২০০৮ সালে সাংবাদিক শ্যামল রুদ্র সভাপতি ও সাংবাদিক বেলাল হোসাইনকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠনের পর কিছুদিন কার্যক্রম চলে, পরে তালাবদ্ধ করে রাখা হয় ক্লাবটি। সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন বন্ধ থাকা ক্লাব সচল করার বহু চেষ্টা করে ব্যর্থ সাধারাণ সদস্য ও সদস্য অন্তর্ভুক্ত হতে না পারা স্থানীয় সাংবাদিকরা সম্মিলিতভাবে ক্লাব খোলার উদ্যোগ নেন। প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্লাব পুনর্গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক শুভাশীষ দাশ। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো: নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ। সভায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সক্রিয়ভাবে কর্মরত স্থানীয় ১৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিতে মো: নিজাম উদ্দিন লাভলুকে (ইত্তেফাক, নিউ নেশন) সভাপতি ও মো: নিজাম উদ্দিনকে (যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি করার মাধ্যমে রামগড় প্রেস ক্লাব পুনর্গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি শুভাশীষ দাশ ও মো: বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব ত্রিপুরা ও মোশাররফ হোসেন, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন কিরণ। সদস্যরা হলেন, শ্যামল রুদ্র, বেলাল হোসাইন, এমদাদ খান, মো: মোজাম্মেল হোসাইন, মোঃ মাসুদ রানা, মো: সাইফুল ইসলাম, তুহিন নিজাম, মো: জহিরুল ইসলাম, মো: বেলাল হোসেন, মো: শাহেদ হোসেন রানা ও মো: নুরুল আলম শরীফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ