• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ১৯৭ পঠিত
আপডেট: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে।

শুক্রবার (আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার শেষ করার পর তাকে আটক করে নিয়ে যায় একদল সাদা পোশাকধারী পুলিশ সদস্য।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসেছেন এবং রমেশ চন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে গেছেন।

রমেশ চন্দ্রের স্ত্রী অভিযোগ করেন, সাবেক এই মন্ত্রী রাতের খাওয়া শেষ করার পর সাদা পোশাকে ১০ থেকে ১৫ জনের একটি দল তার ঘরে প্রবেশ করেন এবং যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। তাদের সবার কাছে অস্ত্র ছিল। তারা রমেশ চন্দ্র সেনকে জোর করে টেনে ঘর থেকে বের করেন। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এ ব্যাপারে বারবার জিজ্ঞেস করা হলেও কোনো উত্তর দেয়নি তারা৷

উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সবশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ