• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ঘোড়াঘাটে পদত্যাগ দাবীতে উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান কার্যালয়ে তালা দিয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২০ পঠিত
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍।। 

শেখ হাসিনার সরকারের সময়কালে অনুষ্ঠিত দ্বাদশ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের পদত্যাগ দাবীতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ  কার্যালয়ে তালা ঝুঁলিয়ে দিয়েছে বিএনপি নেতৃবৃন্দ।

১৯ আগষ্ট সোমবার বেলা  ১১টায় ঘোড়াঘাট উপজেলা জাতীয়তাবাদী(বিএনপি)  ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং  নেতৃবৃন্দ উপজেলা চত্ত্বরে সমাবেত হয়। পরে তারা উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান ইফতেখার আহম্মেদ বাবু এবং মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আকতারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। বর্তমান পরিষদের চেয়ারম্যানের সহ তিনজনই আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছে।

 উপজেলা পরিষদ ভবনের মূল ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাভলু।চেয়ারম্যান সহ দুই ভাইস চেয়ারম্যানের পদত্যাগ দাবী করে বিএনপি নেতাকর্মীরা। এ সময়  বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজেদের বক্তব্যে বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার শেখ হাসনার সরকারের সম্পূর্ণভাবে অবৈধ একটি সরকারের নেতৃত্বে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে দেশের সকল উপজেলা পরিষদে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ ভোটাররা ভোট বর্জন করেছিলেন। তাই এই অবৈধ ভাবে থাকা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগ দাবী করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ