• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তির দাবিতে ময়মনসিংহ মানববন্ধন/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৩ পঠিত
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহস্থ নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলার জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক দলের সিনিয়র সম্পাদক রিয়াদ হাসান লিটন, মোহনগঞ্জ যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি তাঁর নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় অনেক মানুষকে চাকরি দিয়েছেন। বহু মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিগত স্বৈরাচার হাসিনা সরকার ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে কারাগারে বন্দি করে রেখেছে।

উল্লেখ্য, বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ২০০৭ সাল থেকে কারাগারে। ২১ আগস্ট গ্রেনেড বোমা হামলা মামলায় তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। এ ছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তাঁকে ফাঁসির আসামি করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ