• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

কালকিনি মডেল প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ১৫৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

মোঃ রাজু আহ‌ম্মেদ,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে গঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির অস্থায়ী কার্যালয় কালকিনি মিডিয়া সেন্টারে মডেল প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যের সম্মতিতে এ কমিটি গঠন করা হয়।

এতে ডেইলি নিউনেশন পত্রিকার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান কে আহ্বায়ক এবং একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান কে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ঠ এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় সিদ্ধান্ত মোতাবেক গঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা ১৫ দিনের মধ্যে নবগঠিত কালকিনি মডেল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিবেন।

“জনকল্যাণে সাংবাদিকতা” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার বেশ কিছু প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে কালকিনি মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠা করা হয়।

কালকিনি মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক রকিবুজ্জামান জানান,সাংবাদিকদের স্বার্থরক্ষা ও বৈষম্য দূরিকরণের পাশাপাশি কালকিনিতে অপরাধ নির্মূল ও জনগনের সামগ্রীক কল্যাণে কাজ করাই আমাদের সংগঠনের সদস্যদের মূল লক্ষ্য। আমরা সাংবাদিকতার দ্বারা ঐক্যবদ্ধভাবে জনগনের পাশে থাকতে চাই। সাংবাদিকদের সম্পর্কে জনগনের নেতিবাচক মনোভাব দূর করে,আমরা বিপদে-আপদে তাদের পাশে থাকব।”

সর্বোপরি কালকিনিতে সুষ্ঠু ধারার সাংবাদিকতা প্রতিষ্ঠা,জনকল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং সমাজের বিভিন্ন অনিময় ও দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন কালকিনি মডেল প্রেসক্লাবের সকল সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ