• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বন্যাদুর্গতের কষ্ট লাঘবে সকলকে একযোগে কাজ করার আহ্বান ড. ইউনূসের/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৮৪ পঠিত
আপডেট: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৪ (: দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পরবর্তী কার্যক্রম বিষয়ক জাতীয় টাস্কফোর্স সভা আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান উপদেষ্টা বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার এবং জরুরী চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট সকলকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।
ড. ইউনূস দেশের এই সঙ্কটকালে সকলকে ঐক্যবদ্ধ থেকে বানভাসী মানুষের দুর্দশা ও কষ্ট লাঘবে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এসময় উদ্ধার ও তাৎক্ষনিক ত্রাণকার্য পরিচালনার ব্যয়ভার মেটানোর জন্য তিনি ২০ কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা উল্লেখ করেন। বরাদ্দকৃত টাকা ক্ষতিগ্রস্ত মানুষের উদ্ধার ও ত্রাণকার্যে সুষ্ঠু ও যথাযথভাবে ব্যবহার করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি শিশু খাদ্য, পানি শোধক ট্যাবলেট, খাবার স্যালাইনসহ জরুরি দ্রব্যাদি ক্রয়ের পরামর্শ দেন।
বন্যা উপদ্রুত এলাকায় সম্প্রতি বিচ্ছিন্ন টেলিযোগাযোগ ব্যবস্থা দ্রুত চালু করতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। ইতোমধ্যে ২১ টি টাওয়ার চালু করা হয়েছে। পানি কমতে শুরু করায় বন্যাজনিত ক্ষয়ক্ষতি আরও পরিস্কার হতে শুরু করবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের কষ্ট লাঘবে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ