• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন (ইউএসএ) এর উদ্যোগে ত্রাণ বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২৪ পঠিত
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মোশাররফ হোসাইন রাজু।।

ফেনী-নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় চলমান ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। সংস্থাটির ১০ জনের একটি টিম গতকাল শুক্রবার থেকে বন্যা দুর্গত এলাকায় রয়েছে।

টিমের সদস্যরা বন্যার্তদের উদ্ধার তৎপরতা, প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা দিচ্ছেন। এছাড়া বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সাদাকা ফাউন্ডেশন ইউএসএ বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন টিমের সদস্যরা। মাঠ পর্যায়ে এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ শাহ্ মোহাম্মাদ শামছুদ্দিন ও মাও. শাহ্ মোহাম্মাদ ইরফান সিদ্দিকী।

বিশ্ব খ্যাত ইসলামী স্কলার প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মানুষের পাশে দাঁড়ায়। আগেও বিভিন্ন সময় বন্যাসহ বিভিন্ন দুর্যোগে সাদাকা ফাউন্ডেশন দুর্গতদের নানাভাবে সহযোগিতা করেছে।
এছাড়াও কোরবানি ঈদে গরিব-দুঃস্থদের মাঝে গোশত বিতরণ, কর্মহীনদের কর্মসংস্থানসহ সাদাকা ফাউন্ডেশন সেবামূলক বিভিন্ন কাজ করে থাকে বলে জানান মোহাম্মদ শহীদুল্লাহ।
প্রসঙ্গত, টানা ভারী বর্ষণ এবং উজানে ভারত থেকে নেমে আসা পানিতে ফেনী,নোয়াখালী-কুমিল্লাসহ দেশের অন্তত ১১টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এই অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থাও ব্যাপক হারে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ