• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বন্যা প্লাবিত মানুষের পাশে কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৮৩ পঠিত
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
Oplus_0

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

ফেনীসহ উত্তরের ১৪ জেলা বন্যা প্লাবিত মানুষদের জরুরি সহায়তার লক্ষে পটুয়াখালী কলাপাড়া পৌর শহর থেকে এক লক্ষ ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রেরণ করা হয়েছে। কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে কলাপাড়া পৌরসভার বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সকল শ্রেনী পেশার মানুষের স্বেচ্ছায় অনুদানের মাধ্যমে এ অর্থ তোলা হয়। শনিবার ও রবিবার এই দুইদিন তারা বিভিন্ন জায়গায় ঘুরে অর্থ সংগ্রহ করা শেষে ইসলামী ব্যাংক কলাপাড়া শাখার মাধ্যমে রবিবার আস সুন্নাহ ফাউন্ডেশনে প্রেরণ করেন। একইসাথে তারা অর্থ সংগ্রহ কার্যক্রম রবিবার বিকেল ৩টায় সমাপ্ত ঘোষণা করে।
আমরা কলাপাড়াবাসী সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন দেশের কোন দুর্যোগে ঘরে বসে থাকেনি। ইনশাল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠতে পারব।
কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. নাজমুল ইসলাম বলেন, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতি ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্চাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে পৌর শহরের ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে টাকা তুলে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনে টাকা প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ