• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

মানবাধিকারের প্রতি অধ্যাপক ইউনূসের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলীয় হাইকমিশনার/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২১২ পঠিত
আপডেট: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৪ (): অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় ঐক্য, সার্বজনীন মানবাধিকার, ধর্ম, জাতিসত্তা ও রাজনৈতিক  বিশ্বাসের ভিত্তিতে বৈষম্যের বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করেছেন।
অস্ট্রেলীয় হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়, আজ হাইকমিশনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নির্মল রোজারিও ও ভিক্ষু সুনন্দপ্রিয়’র সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর প্রত্যাশা ও উদ্বেগ নিয়ে আলোচনা করেন।
বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া বৈচিত্র্য, বহুসংস্কৃতি ও সহনশীলতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বিভিন্ন সংস্কৃতি ও অভিব্যক্তির প্রশংসা অস্ট্রেলিয়ার মূল মূল্যবোধ।
অস্ট্রেলিয়া সর্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অধিকার রক্ষায় গণতন্ত্র যে মৌলিক ভূমিকা পালন করে তা সমর্থন করে বলেও এতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ