• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

লালমোহনের কৃতি সন্তান সৈয়দ সাইফুল ইসলাম জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

নুরুল আমিন, বিশেষ প্রতিনিধি :

মফস্বলে সাংবাদিকতা শুরু করে সৈয়দ সাইফুল আজ জাতীয় পর্যায়ে সাংবাদিকতা করছেন। সাংবাদিকতায় তার আন্তরিকতা, বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা ও সততা তাকে উপরে তুলেছে। মফস্বলে সাংবাদিকতা করে অনেক তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে ঘাত-প্রতিঘাত পেরিয়ে দক্ষতা ও পরিপক্বতা অর্জন করে তিনি ঢাকায় গিয়ে সাংবাদিকতা শুরু করেন।
ভোলার লালমোহনের কৃতি সন্তান সৈয়দ সাইফুল ইসলাম জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। প্রায় দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় অবদান রেখে  আজ এ সদস্য পদ পাওয়ায় ভোলার সর্বস্তরের গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সৈয়দ সাইফুল ইসলাম দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গণমাধ্যমে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
লালমোহনে অবস্থান কালে তিনি লালমোহন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। ভোলা সরকারি কলেজ থেকে রাষ্ট্র বিজ্ঞানে উচ্চ শিক্ষা অর্জন করা এ সাংবাদিক জাতীয় পত্রিকা আমাদের সময়, ভোরের ডাক, শীর্ষ নিউজসহ বেশ ক’টি প্রসিদ্ধ গণমাধ্যমে কাজ করেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমার সংবাদের রিপোর্টার ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জাতীয় প্রেসক্লাবে স্থায়ী সদস্য পাওয়ায় লালমোহন ও ভোলার সর্বস্তরের গণমাধ্যম কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ