• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

উদ্দেশ্য সৎ থাকলে সফলতা আসবেই: পরীমণি /ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৫ পঠিত
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিনোদন ঃমানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই’- সম্প্রতি সোশ্যালে এক ফেসবুক পোস্টে এমন কথাই লিখেন পরীমণি। সেইসঙ্গে তিনি এও লিখেন, ‘আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।’ পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা। একটি ছবি পোস্ট করে নায়িকা লিখেন, ‘পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/ আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!’ সেই পোস্টের কমেন্ট বক্সে তুরান নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আমাদের উদ্দেশ্য সৎ, নিশ্চয়ই সাফল্য আসবে ইনশাআল্লাহ। অন্যদিকে ফাহিম নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে ভালোবাসার এ বন্ধন অটুট থাকুক আজীবন পরী মণি আপু। কর্মজীবনের শুরুতে মডেলিং ছাড়াও বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন পরীমণি এবং টিভি নাটকে অভিনয় করেন। এরপর মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন। পরীমণি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এরমধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এ নাটকে আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন। মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরীমণি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ