• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান পাটাতন ধসে সড়কে নামাজ আদায়, কলাপাড়ায় মসজিদ সংস্কারে এগিয়ে এলেন যুবদল নেতা সুমন গাজী

কুষ্টিয়ায় হাসানুল হক ইনু’র ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৯ পঠিত
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র ফাসির দাবীতে কুষ্টিয়ার মিরপুরে পৌর বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপি’র সভাপতি আবদুর রশীদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, খুনি ইনু’র বিচার শেষ করে দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে জাতীয়তাবাদী দল বিএনপি কর্মসূচি পালন করবে বলে জানান। এ সময় পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, শিশু বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান নয়ন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা শাহাদত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সংগ্রাম খান জিল্লূ, যুগ্ম আহ্বায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, ছাত্রনেতা মিলন মন্ডল, টুটুল, নাসিম মন্ডল, আবির হোসেন, হৃদয় রায়হান  প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার মশান বাজারে ইনু’র ফাঁসি চেয়ে বারুইপাড়া ইউনিয়ন বিএনপি কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ