• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

দেশে ফিরবেন না সাকিব/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ২৫৪ পঠিত
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া টেস্টে খেলবেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডার দেশে ফিরবেন কি না এমন প্রশ্ন এখন চারিদিকে। তবে জানা গেছে, পাকিস্তান সিরিজ শেষে দেশে ফিরছেন না সাকিব। ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যাবেন তিনি। এরইমধ্যে বিসিবি তাকে নাকি ছাড়পত্রও দিয়েছেন। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার সাকিব। তার নামে গার্মেন্টস শ্রমিক হত্যা মামলা হলেও বিসিবি টাইগার অলরাউন্ডারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। গুঞ্জন আছে, সাকিবের জন্য আইনি লড়াইয়েও নামতে পারে বিসিবি। এমনকি শোনা যাচ্ছে, দেশের পরিস্থিতি অনূকুলে না থাকায় সাকিবকে দেশে ফিরতেও নাকি বিসিবির তরফ থেকে নিষেধ করা হয়েছে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরছেন না জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। আগামী ৯-১৪ সেপ্টেম্বর পর্যন্ত সাকিবকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। এই সময়ে ইংল্যান্ডের কাউন্টির ক্লাব সারের হয়ে একটি চারদিনের ম্যাচ খেলবেন টাইগার অলরাউন্ডার। ৯-১২ সেপ্টেম্বর সামারসেটের সাথে সারের ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ