• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর অভিযানে আইএসের ১৫ সদস্য নিহত/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৯৬ পঠিত
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ওয়াশিংটন, ৩১ আগস্ট, ২০২৪ ( : ইরাকের পশ্চিমাঞ্চলে আমেরিকান ও ইরাকি বাহিনীর যৌথ অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের ১৫ জন সদস্য নিহত হয়েছে। সেখানে এ অভিযান চলাকালে সাত মার্কিন সেনা আহত হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছে, বৃহস্পতিবার ভোরে ইসলামিক স্টেট গ্রুপের নেতাদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। এতে আইএসআইএসের ১৫ সদস্য নিহত হয়েছে। সেখানে অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সেন্টকম জানায়, সেখানে আইএস সদস্যরা নানা ধরনের অস্ত্রে সজ্জিত ছিল।
এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অভিযানের সময় সাত মার্কিন সৈন্য আহত হয়েছে।
আহত সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
সেন্টকম আরো জানায়, ‘আইএসআইএস এ অঞ্চলের, আমাদের মিত্রদের, সেইসাথে আমাদের মাতৃভূমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের জোট এবং ইরাকি অংশীদারদের পাশাপাশি মার্কিন সেন্টকম এ গ্রুপের সন্ত্রাসীদের দমনের কাজ অব্যাহত রাখবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ