• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

বন্যা দুর্গতদের পুনর্বাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার : ড. এম সাখাওয়াত/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ১৬৭ পঠিত
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা, ৩১ আগস্ট, ২০২৪ () : বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত  হোসেন বলেছেন, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
আজ কুমিল্লার চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলায় বন্যার্তদের জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময়  চৌদ্দগ্রাম সেনা ক্যাম্পের লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. রহমতুল্লাহ, সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহেদা বেগমসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৬ জনের চিকিৎসার খোঁজখবর নেন উপদেষ্টা এম সাখাওয়াত। পরে তিনি  বন্যার কারণে অসুস্থ হয়ে পড়াদের খোঁজখবর নেন। এসময় শিশু ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের হেলথ কেয়ার প্রজেক্ট কনসালটেন্ট ডা. রেহানা খানমের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধিদল বন্যায় অসুস্থদের চিকিৎসা সেবা দেন।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নিজ উদ্যোগ এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, এস এস গ্রুপ ও অন্যান্য সংগঠনের সহায়তায় বন্যার্তদের মাঝে প্রায় ৭০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ  ট্যাবলেট  এবং এক হাজার প্যাকেট গুঁড়া দুধ, চকলেট, ম্যাঙ্গো বার, বিস্কুট, চিপস, ও চানাচুর বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ