• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় কেন্দ্রিয় বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেনকে গন সংবর্ধনা উপজেলা প্রশাসন মাঠ জনসমুদ্রে পরিনত/ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৩১৫ পঠিত
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রিয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে গন সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থান জনসমুদ্রে পরিনত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের গন মানুষের নেতা কলাপাড়ার কৃতি সন্তান আলহাজ এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য মো. মোশতাক আহম্মদ পিনু, রাঙ্গাবালী উপজেলা বিএনপি’র সভাপতি আ. রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপি’র সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারন সম্পাদক এ্যাড. মো. শাহ্জাহান পারভেজ, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা পৌর বিএনপি’র সভাপতি আ. আজিজ মুসুল্লী ও সাধারন সম্পাদক মো. মতিউর রহমান, কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বাস সফিকুর রহমান টুলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার ও পৌর বিএনপি সাধারন সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ